নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন-এর বদলিজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।সম্প্রতি উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এসময় সাংসদ ওবায়দুল্লাহ সালাফি বিদায়ী ইউএনও-র কর্মকালীন সময় ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।উপহার প্রদানকালে সাংসদের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা আমীর মোখলেছুর রহমান নায়েবে আমির ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে বিদায়ী কর্মকর্তার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।