কলমে-তাছলিমা আক্তার মুক্তা
তা-ই তা-ই তা-ই
আমরা বোন আর ভাই ,
এক বাসায় থাকি মোরা
এক থালায় খাই ।
তা-ই তা-ই তা-ই
আমরা বোন আর ভাই
এক সাথে খেলা করি
পাঠশালে যাই ।
তা-ই তা-ই তা-ই
আমরা বোন আর ভাই
এক সাথে গান শিখি
সুরে সুরে গাই ।
তা-ই তা-ই তা-ই
আমরা বোন আর ভাই
বাবা-মায়ের আদর্শে
মানুষ হতে চাই ।