ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের উদ্যোগে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২৬) দুপুরে পীরগাছা থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই আবু সুফিয়ানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলার ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী প্রচারণা পরিচালনা করা হয়।
অভিযান শেষে ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মাদকের কুফল, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়ে তুলতে থানা পুলিশের বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬