ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

আমির হোসাইন  ‎,স্টাফ রিপোর্টার 
  • আপডেট সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সোমবার (১১ মে ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন সংগঠনের উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান এবং অনুমোদন দেন চেয়ারম্যান শাহ মোঃ সারওয়ার জাহান।অনুমোদিত কমিটিতে সিরাজুল ইসলাম শ্যামলকে আহ্বায়ক, মোঃ আবু হানিফকে যুগ্ম আহ্বায়ক এবং কেএম শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আফজাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন পীর, মোঃ কামাল পাশা, মোঃ ইমরান হোসেন, আহমেদুল কবির পারভেজ ও মোস্তাফিজুর রহমান বাবু।অফিস আদেশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।এছাড়াও সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার ডিআইটি রোডে অবস্থিত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬