ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে পচা চামড়ার দুর্গন্ধে নাকাল পৌর শহর, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌর শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় কে বা কারা কোরবানির গরুর চামড়া ফেলে রেখে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। সড়কের পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনের পর দিন চামড়া পড়ে থাকায় পচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে।স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।পৌরবাসীর অভিযোগ, দ্রুত এসব চামড়া অপসারণের উদ্যোগ না নেওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে সচেতন মহল বলছেন, কোরবানির বর্জ্য ও চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই জনস্বার্থে দ্রুত চামড়াগুলো অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে পচা চামড়ার দুর্গন্ধে নাকাল পৌর শহর, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬