ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়।  পাহাড়ি ঢলে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাগেরহাট, ভোগান্তিতে বাসিন্দারা রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নগরবাসী টানা ভারী বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত কাউনিয়া কৃষি কর্মকর্তা ক্ষতি-গ্রস্ত তিস্তা পাড় পরিশর্দন টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল,তাহিরপুরের নদ নদী ও হাওরের বাড়ছে পানি জলঢাকায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

মোঃ নুরুজ্জামান নীলফামারী
  • আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনুরুজ্জামান ​নীলফামারী

নীলফামারীর জলঢাকা পৌরসভার প্রাণকেন্দ্র মুদিপাড়া থেকে নেকবক্ত-কৈমারী রোডে যাওয়ার সংযোগ সড়কটিতে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজীরহাট (নেকবক্ত সড়ক) সংলগ্ন মুদিপাড়া আসার পথে, বিশেষ করে ব্র্যাক অফিসের সামনের সড়কটির এই বেহাল দশায় প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আজ সোমবার০৬/০৭/২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের বাড়িঘরের ময়লা-আবর্জনা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত নোংরা পানি উপচে পড়ছে মূল রাস্তায়। সেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রাস্তায় জমে থাকা নোংরা পানির তীব্র দুর্গন্ধের কারণে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিচ্ছে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি।স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কোনো কার্যকর পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য গৃহস্থালি বর্জ্যের পানিও রাস্তায় এসে আটকে থাকছে।ভুক্তভোগী এলাকাবাসীর দাবি “রাস্তাটির এই অবস্থার কারণে আমাদের দৈনন্দিন চলাচল নরকযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। নোংরা পানির দুর্গন্ধে এলাকায় টেকা দায়। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”​এমতাবস্থায়, জনস্বার্থ ও জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে জলঢাকা পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত স্থায়ী পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ পথচারীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬