ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়।  পাহাড়ি ঢলে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাগেরহাট, ভোগান্তিতে বাসিন্দারা রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নগরবাসী টানা ভারী বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত কাউনিয়া কৃষি কর্মকর্তা ক্ষতি-গ্রস্ত তিস্তা পাড় পরিশর্দন টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল,তাহিরপুরের নদ নদী ও হাওরের বাড়ছে পানি জলঢাকায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়। 

মোঃ মিজানুর রহমান,মোরেলগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিজানুর রহমান,মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ কামাল হোসেন মুফতি সাংবাদিকদের সাথে  মত বিনিময় করেন।তিনি বলেন ১০ লক্ষাধিক লোকের বসবাস মোরেলগঞ্জ উপজেলার জন‍্য মাত্র ১৯ টি বেড নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। অবশ্য নির্মানাধীন ৩০ শয‍্যা বিশিষ্ট ভবনটির কাজ যাহাতে দ্রুত শেষ হয় এ ব‍্যপারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন।
দীর্ঘদিন বন্ধ থাকা প‍্যাথলজী, আট্রাসোনো মেশিন, অগোছালো ষ্টোর রুম , এমনকি চিকিৎসকদের চেম্বার সমস‍্যা , এতো সব সমস্যা নিয়ে চলছে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।ডাঃ কামাল হোসেন মুফতি জানান নানা প্রতিকুল সমস‍্যা  ইতিমধ্যে উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্নিষ্ট দপ্তরে জানানো হয়েছে খুব শিঘ্রই  USG মেশিনের সমস্যা সমাধানের পথে X- ray মেশিন ডিজিটাল হবে বলে জানান। ষ্টোর রুমের জন্য একটি রুম দ্বিতীয় তলায় রুম ব‍্যবহার উপযোগী করে তৈরী করা হয়েছে।ডাঃ কামাল হোসেন মুফতি বলেন একটি মহল ষড়যন্ত্র মূলক অভিযোগ তুলে আমার মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।তিনি বলেন যে সকল অভিযোগ তোলা হয়েছে তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে।বিশেষ করে ঔষধ ক্রয় সংক্রান্ত যে অপ প্রচার চালানো হয়েছে তা নিছক আমকে হেয় করার অপপ্রয়াস। এখানে শুধুমাত্র ঔষধ নয় আসবাবপত্র, গজ, ব‍্যাণ্ডেজ, কটন ও অন‍্যান‍্য মালামাল ক্রয়ের কাজে ব‍্যবহার হয়েছে যাহা আর এম ও ষ্টোর কিপার সহ সকলেই অবগত আছেন।তিনি বলেন আপনারা সাংবাদিক ভাইয়েরা যখনই সময় পারেন হাসপাতালে আসবেন যে কোনো সমস্যা চোখে পড়লেই বলবেন সমাধান করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।সর্বোপরি যাতে করে হাসপাতালের কার্যক্রম সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা করতে পারি আপনাদের সার্বিক সহোযোগিতা কমনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়। 

আপডেট সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬