ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে যুবলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরিচালিত ডেভিল হান্ট বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন উপজেলার শ্রীরম্ভা গ্ৰামের মৃত আফতাব উদ্দিন গাজীর পূত্র মোঃ মনিরুল ইসলাম (৪০)। তিনি রামপাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে গৌরম্ভা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে জানিয়েছে রামপাল থানা পুলিশ।
রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, রামপাল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে যুবলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬