ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীতে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দাবি আদায়ে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, তাহিরপুর উপপরিষদ শাখার আয়োজনে সোমবার (২৭ জুলাই) বিকেলে পাটলাই নদীর তীরে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, নৌযান মালিক,শ্রমিক,মাঝি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীপারের শতাধিক মানুষ অংশ নেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিল মিয়া। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন সরকার,সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং ব্যবসায়ী গোলাম মোস্তফাসহ আরও অন্যান্য নৌ-শ্রমিকেরা।বক্তারা অভিযোগ করেন,পাটলাই,যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে চলাচলকারী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে নৌযান মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এবং নদীপথে স্বাভাবিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।তারা বলেন, নদীপথে চলাচলের নামে কোনো ধরনের হয়রানি বা অবৈধ অর্থ আদায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে ব্যবসায়ী,নৌযান মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন।মানববন্ধন থেকে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাটলাই,যাদুকাটা,সুরমা ও লালপুর নদীপথে পণ্যবাহী ও কার্গো নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।তবে টোল আদায়ের অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬