বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ
- আপডেট সময় : ০৭:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এবং বাগেরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক অঙ্গন, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার সংবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।























