ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়।  পাহাড়ি ঢলে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাগেরহাট, ভোগান্তিতে বাসিন্দারা রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নগরবাসী টানা ভারী বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত কাউনিয়া কৃষি কর্মকর্তা ক্ষতি-গ্রস্ত তিস্তা পাড় পরিশর্দন টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল,তাহিরপুরের নদ নদী ও হাওরের বাড়ছে পানি জলঢাকায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্রয়লার মুরগির খামারের কারণে মারাত্মক পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকার আশেপাশে গড়ে ওঠা এসব খামার থেকে ছড়ানো দুর্গন্ধ, বর্জ্য ও রোগজীবাণুর কারণে বসবাস করা ক্রমেই কষ্টকর হয়ে উঠছে।খামারগুলোর ময়লা-আবর্জনা ও রাসায়নিকযুক্ত বর্জ্য আশপাশের পানি ও মাটিকে দূষিত করছে। ফলে বিশুদ্ধ পানির সংকট তৈরি হচ্ছে এবং বাতাসে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।এতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, মাথাব্যথা, বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এবং অধিকাংশ সময় অসুস্থ থাকতে হচ্ছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্রয়লার মুরগির খাবারে ব্যবহৃত রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকের প্রভাব মানুষের শরীরেও পড়ছে। দীর্ঘদিন এসব মাংস খাওয়ার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এলার্জি, হরমোনজনিত সমস্যা, লিভার ও কিডনির জটিলতা, হজমের সমস্যা,ডায়রিয়া, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে।এছাড়া খামার থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাস ফুসফুসে ক্ষতিকর প্রভাব ফেলছে। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগ বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।এ অবস্থায় স্থানীয়রা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আবাসিক এলাকা থেকে এসব খামার সরিয়ে নেওয়া হোক এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।সচেতন মহল মনে করছে, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এটি আরও বড় পরিবেশ ও জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬