ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি বাসযোগ্য আমতলী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বরগুনার আমতলীতে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ ছায়া যুব সংগঠন।সংগঠনের উদ্যোগে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে আম, জাম, কাঁঠাল, নিম ও মেহগনি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম। এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন-এর সভাপতি রিয়াজুল ইসলাম।সংগঠনের নেতারা জানান, দক্ষিণাঞ্চলকে সবুজে আচ্ছাদিত করাই তাদের অন্যতম লক্ষ্য। রোপণ করা ফলজ ও বনজ গাছ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছের ফল পাখি ও সাধারণ মানুষ উপভোগ করতে পারবেন।তারা আরও জানান, সবুজায়নের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবেশপ্রেমী মানুষের প্রতি গাছের চারা কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬