ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমার সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যেই সংবাদটি প্রকাশ করা হয়েছে’—রায়হান উদ্দিন রিপন

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী ও প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়হান উদ্দিন রিপন।বুধবার (২২ জুলাই) সিলেটভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।রায়হান উদ্দিন রিপন বলেন, “আমি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার হিসেবে ব্যবসা করে আসছি। এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সুনামগঞ্জ ও তাহিরপুরের মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং আমার সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন।”তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের বক্তব্য বা তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এতে আমার সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”রায়হান উদ্দিন রিপন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদটির সংশ্লিষ্ট তথ্য প্রত্যাহার এবং প্রকৃত সত্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যেই সংবাদটি প্রকাশ করা হয়েছে’—রায়হান উদ্দিন রিপন

আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬