ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

ওসি শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় রামপালে বড় অভিযান, গ্রেফতার ৮

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় মাদক, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে রামপাল থানা সূত্রে জানা গেছে।রামপাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে পালাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, “মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না।”স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মাদক ও অপরাধীর দৌরাত্ম্য কমাতে নিয়মিত অভিযান প্রয়োজন।
বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রামপাল থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওসি শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় রামপালে বড় অভিযান, গ্রেফতার ৮

আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬