ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ চলছে, নেতা–কর্মীদের ভিড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা ছাপিয়ে নেতা–কর্মীদের ভিড় অলিগলিতে ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকায় ভরে যায় পুরো এলাকা।

মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত এবং আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ঢাকা মহানগরীতে আয়োজিত কোনো সমাবেশে এটিই তাঁর প্রথম বক্তব্য। ফলে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশ মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশ নিয়েছেন। এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ চলছে, নেতা–কর্মীদের ভিড়

আপডেট সময় : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬