ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম বা তালবাহানা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি প্রণোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বিশেষ কার্ড প্রদান করা হবে।মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা হলরুমে হাওর এলাকার কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ত্রাণমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিক নির্দেশনা দিয়েছেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬