জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সাইদুল-মিঠু-মোনাব্বেরুল নির্বাচিত
- আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাইদুল আলম-আসাদুজ্জামান মিঠু-মোনাব্বেরুল হক নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। (১১/০৫/২৬) অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়সভাপতি পদে সাইদুল আলম (২৩ ভোট)সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু (৪২ ভোট)সাংগঠনিক সম্পাদক পদে মোনাব্বেরুল হক (৭৩ ভোট)বিজয়ীদের নাম ঘোষণার পর সমিতির সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। নবনির্বাচিত এই কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, এই দক্ষ নেতৃত্বের মাধ্যমে সমিতি আগামীতে আরও শক্তিশালী, সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত হবে। বিশেষ করে সদস্যদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল প্রত্যাশা করছে।নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা সমিতির সার্বিক কল্যাণে এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জলঢাকার খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার সিরাজুল হক। এছাড়া আব্বাস আলী সরকার-এর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছতার সাথে সমগ্র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।






















