ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

উত্তরায় ভুয়া সাংবাদিক সেজে প্রতারণা ও চাঁদাবাজি, দুই নারীর বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

​রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুরে সাংবাদিক পরিচয়ের আড়ালে নানা অনৈতিক কর্মকাণ্ড, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ফারজানা ও শামিমা নামের ওই দুই নারীর অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। গত ১৫ মে বিকেলে আব্দুল্লাহপুর এলাকায় ঘটে যাওয়া একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই চক্রটির অপতৎপরতা নতুন করে আলোড়নে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাওনা রুম ভাড়ার টাকা চাইতে গেলে রুপালি নামের এক নারীর ওপর চড়াও হন ফারজানা ও শামিমা। আব্দুল্লাহপুরে মিজানের ডাবের দোকানের সামনে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে দুই নারী মিলে রুপালির ওপর শারীরিক হামলা চালালে, আত্মরক্ষার্থে তিনিও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের ঘটনার পর ফেঁসে যাওয়ার ভয়ে উল্টো রুপালির বিরুদ্ধেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শামিমা। ওই অভিযোগে তার আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, ছিনতাইয়ের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো। অভিযোগপত্রে উল্লেখিত তথ্যের সঙ্গে মূল ঘটনার কোনো মিল নেই বলেও দাবি করেছেন এলাকাবাসী।অনুসন্ধানে জানা যায়: ফারজানা ও শামিমা নিজেদের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও, বাস্তবে কোনো স্বীকৃত সংবাদপ্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের প্রমাণ মেলেনি। মূলত প্রেস কার্ডের ভয় দেখিয়ে বিভিন্ন আবাসিক হোটেল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত অর্থ আদায় করাই তাদের মূল পেশা।অনুসন্ধানে এই চক্রের বিরুদ্ধে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্থানীয় এক যুবকের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক সাজিয়ে মোটা অঙ্কের টাকা দাবি এবং তাকে সামাজিকভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই কায়দায় চট্টগ্রামের এক যুবকের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহপুরের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,সাংবাদিকতার মতো একটি সম্মানজনক পেশার অপব্যবহার করে এই ধরনের অপরাধীরা বুক ফুলিয়ে চলছে। এদের কারণে প্রকৃত সৎ সাংবাদিকরা সমাজে বিব্রত হচ্ছেন।এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরায় ভুয়া সাংবাদিক সেজে প্রতারণা ও চাঁদাবাজি, দুই নারীর বিরুদ্ধে ক্ষোভ

আপডেট সময় : ০৫:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬