ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও শোকসভা পালন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। শুক্রবার রাতে উপজেলার ফেরিঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোমবাতির আলোয় প্রতিবাদের ভাষা তুলে ধরে শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান তারা।শোক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুল গাজী, সদস্য সোহেল, পৌর কমিটির সহ-সভাপতি রাসেল মির, পৌর কমিটির দপ্তর সম্পাদক সাকিব, সদস্য মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।বক্তারা বলেন, “আমাদের সংগঠন শিশুদের নিয়ে কাজ করে। আমরা চাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আরও কার্যকর ভূমিকা পালন করুক। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই সমাজে এমন অপরাধ কমে আসবে।”মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকারে মুখর হয়ে ওঠে আমতলীর ফেরিঘাট এলাকা। আয়োজকরা জানান, শিশু সুরক্ষা ও মানবিক সমাজ গঠনে তাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় : ০৪:৪৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬