ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও অপরাধ প্রতিরোধে যুবসমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়নগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।“মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও যুব সমাজের করণীয়” শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ। এছাড়া উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহজালাল গাজী, যুগ্ম আহ্বায়ক শেখ সাগর আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাট এর যুব প্রতিনিধি মোঃ সোহানুর রহমান এবং এলাকার গণ্যমান্য নারী-পুরুষ ও যুব প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, প্রশাসন ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বক্তারা আরও বলেন, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকায় সামাজিক ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানটি সফল করতে রামপাল উপজেলার সালিশ প্যানেলের সদস্য আবুল বাশার শেখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টার কথা বিশেষভাবে উল্লেখ করেন আয়োজকরা। শেষে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে মাদক ও অপরাধ প্রতিরোধে যুবসমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬