ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু,গুরুতর আহত -২

রবিউল ইসলাম,পাংশা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিউল ইসলাম,পাংশা প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বুধবার (২০ মে) রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত মো: আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউল এর ছেলে। এছাড়াও আহতরা হলেন একই এলাকার মো: ছকেল শেখ এর ছেলে মো: রিয়াজ শেখ (৪৮) ও মো: আদম কাজীর ছেলে মো: কলম কাজী (৩৮)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো: এনামুল মন্ডল বলেন, নিহত ও আহত দুই জন গরুর বেপারী। তার আনুমানিক রাত দশটার দিকে কালুখালী থেকে পাংশার দিকে আসছিলো।তারা তিন জন এক মোটরসাইকেল ছিলেন। তার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: আমিন বকাউল কে মৃত ঘোষণা করে। বাকি দুইজন কে ফরিদপুর নেওয়া হয়েছে।রাজবাড়ী সদর হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব দে সরকার মো: আমিন বকাউল এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে, তাকে হসপিটালের আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাস চালক পালিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু,গুরুতর আহত -২

আপডেট সময় : ০২:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬