ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

প্রস্তুত  শোলাকিয়া ঈদগাহ :  ঈদ-উল- আজহার জামাত সকাল ৯টায়

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 
  • আপডেট সময় : ১২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 

‎কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯ তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে  দূরের মুসল্লিদের জন্য থাকছে ভৈরব থেকে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ  দুটি বিশেষ ট্রেন সার্ভিস। মুসল্লিদের নিরাপত্তায়  বিজিবি, বিপুল পরিমাণ  পুলিশ – র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ মাঠে ৪টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকাকে ৮টি সেক্টরে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন এছাড়া ৬৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার (২৬ মে) বেলা সারে ১১টার দিকে  শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন,  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং কিশোরগঞ্জ-১  আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম  ঈদ জামাতকে কেন্দ্র করে আইন- শৃঙ্খলা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।উল্লেখ্য, ১৮২৮ সালে ইয়েমেন থেকে আগত হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) এই মাঠে প্রথম ঈদ জামাত পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে সোয়া লাখ মুসল্লি অংশ নিলে স্থানটি পরিচিতি পায় ‘সোয়ালাখিয়া’ নামে, যা সময়ের পরিক্রমায় হয়ে যায় ‘শোলাকিয়া’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রস্তুত  শোলাকিয়া ঈদগাহ :  ঈদ-উল- আজহার জামাত সকাল ৯টায়

আপডেট সময় : ১২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬