ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জলঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত আমতলীতে কুরবানির মাংস পেয়ে আনন্দে আত্মহারা বিউটি বেগম বিলাইছড়ি উপজেলায় ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ( রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়  ৬৫ বছরের দ্বীনি খেদমতের ইতি-বিদায় নিলেন মাওলানা গিয়াউদ্দিন মন্ডল। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিলাইছড়িতে  জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  আমতলীতে পচা চামড়ার দুর্গন্ধে নাকাল পৌর শহর, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলীতে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা সাশ্রয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।আজ ২৭ মে রোজ বুধবার আমতলী পৌরসভার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও ক্যান্সারে আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ঈদের আনন্দ থেকে যেন কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়— সেই চিন্তা থেকেই তাদের এ মানবিক উদ্যোগ।সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত বলেও জানান।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও ক্যান্সার রোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া

আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬