ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

একলা এক পাখি

কবি আসাদ উল্লাহ
  • আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি আসাদ উল্লাহ

আশ্চর্য সুন্দর একলা এক পাখি
একা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-
ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।
ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,
তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।
অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল,
হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।
পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একা
কখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতে,ঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলোবিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।

আশ্চর্য সুন্দর একলা এক পাখি-
তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনী
কী করছে সে, ভালো আছে তো?
আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একলা এক পাখি

আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কবি আসাদ উল্লাহ

আশ্চর্য সুন্দর একলা এক পাখি
একা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-
ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।
ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,
তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।
অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল,
হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।
পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একা
কখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতে,ঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলোবিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।

আশ্চর্য সুন্দর একলা এক পাখি-
তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনী
কী করছে সে, ভালো আছে তো?
আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?