ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, (রামপাল) বাগেরহাট
  • আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা প্রতিনিধি, (রামপাল) বাগেরহাট

মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামপালের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।৩০ মে ২০২৬, শনিবার সকালে রামপাল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এলাকায় ফিতা কেটে নলকূপটির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি।উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণের সেবা করা। তার শাহাদাত বার্ষিকীতে এই নলকূপ অসহায় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।”স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, নলকূপটি চালু হওয়ায় আশেপাশের শতাধিক পরিবার বিশুদ্ধ পানি পাবে। দীর্ঘদিন ধরে গুচ্ছ গ্রাম এলাকায় সুপেয় পানির সংকট ছিল।উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬