ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

৬৫ বছরের দ্বীনি খেদমতের ইতি-বিদায় নিলেন মাওলানা গিয়াউদ্দিন মন্ডল।

মো: মাসুদ রানা মিশু,নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: মাসুদ রানা মিশু,নওগাঁ জেলা প্রতিনিধি

এক ইতিহাসের নাম— মাওলানা গিয়াউদ্দিন মন্ডল। দীর্ঘ ৬৫ বছর নিষ্ঠা, সততা ও ভালোবাসার সঙ্গে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিরচা গ্রামের ঝলঝলিয়া-পাড়া মাদ্রাসার প্রবীণ এই প্রধান শিক্ষক।
তার বিদায় উপলক্ষে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত সবাই স্মরণ করেন তার দীর্ঘ কর্মময় জীবনের নানা অবদান ও ত্যাগের কথা।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন শিক্ষক হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং পুরো এলাকার একজন অভিভাবক, পথপ্রদর্শক ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকাবাসীর ভাষ্য, “দাদা পড়েছে, বাবা পড়েছে, সন্তান পড়েছে— এখন সন্তানের সন্তানরাও তার হাতেই কোরআনের শিক্ষা নিচ্ছে।” কয়েকটি প্রজন্মকে তিনি দ্বীনের আলোয় আলোকিত করেছেন নিজের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে।
জানা যায়, তিনি যখন এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন, তখন তার মাসিক বেতন ছিল মাত্র ২০০ টাকা। বর্তমানে সেই বেতন দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ৭৫০ টাকায়। কিন্তু কখনো অর্থ বা পার্থিব সুবিধার কথা ভাবেননি তিনি। জীবনের পুরো সময়টাই উৎসর্গ করেছেন দ্বীনি শিক্ষা বিস্তার ও সমাজ গঠনের কাজে।
মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, কোনো শিশু মাদ্রাসায় অনুপস্থিত থাকলে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন। কখনো স্নেহ দিয়ে, কখনো উৎসাহ দিয়ে শিশুদের হাতে ধরে মাদ্রাসায় নিয়ে আসতেন। তার এই দায়িত্ববোধ ও ভালোবাসা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
অসুস্থতার কারণে নিজ ইচ্ছায় দায়িত্ব থেকে অবসর নিলেও মানুষের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না এই মহান শিক্ষক।
অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো: আলাআমিন বলেন,
“মাওলানা গিয়াউদ্দিন মন্ডল সাহেব শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের এলাকার গর্ব। তিনি হাজারো শিক্ষার্থীকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং উত্তম প্রতিদান দান করুন।”
এলাকাবাসীর মতে, এমন নিবেদিতপ্রাণ শিক্ষক যুগে যুগে খুব কমই জন্ম নেন। তার ত্যাগ, সততা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ জামান, সাধারণ সম্পাদক আজহার আলী মন্টু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সদস্য লিডার সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৬৫ বছরের দ্বীনি খেদমতের ইতি-বিদায় নিলেন মাওলানা গিয়াউদ্দিন মন্ডল।

আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬