জলঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

মোঃনুরুজ্জামান নীলফামারী
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নীলফামারীর জলঢাকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।আজ ৩০ মে (২০২৬) শনিবার এ উপলক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আলীর সুযোগ্য পুত্র এমডি শরিফুল ইসলাম বাবু জলঢাকা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব ময়নুল ইসলাম।পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু (বিএসসি)-র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি)।এছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান; শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল মেম্বার এবং কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।























