ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

জলঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃনুরুজ্জামান নীলফামারী
  • আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনুরুজ্জামান নীলফামারী

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নীলফামারীর জলঢাকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।আজ ৩০ মে (২০২৬) শনিবার এ উপলক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী।

​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আলীর সুযোগ্য পুত্র এমডি শরিফুল ইসলাম বাবু জলঢাকা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব ময়নুল ইসলাম।পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু (বিএসসি)-র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি)।এছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান; শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল মেম্বার এবং কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬