ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ

আম খাওয়াতে ডেকে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ জীবন মণ্ডল (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।অভিযুক্ত জীবন মণ্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ বেনু মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির সম্পর্কে চাচা।ভুক্তভোগী শিশুর নানি জানান, তার মেয়ে ও জামাই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। গত বুধবার দুপুর ২টার দিকে জীবন তার নাতনিকে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় ।তিনি বলেন, এ সময় পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে এক নারী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু মাতব্বর চেষ্টা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক মোঃ আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক কিশোর শিশুটিকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আম খাওয়াতে ডেকে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা

আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬