ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

চলমান মাদকবিরোধী অভিযানে বরগুনার আমতলীতে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ৬৪০ টাকাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২৮) এবং আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে জনি গাজীকে (২৯) গ্রেপ্তার করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ৬৪০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬