ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

চালবন্দ সীমান্তে ৯ টনের বেশি ভারতীয় পণ্য উদ্ধার, ট্রাকসহ আটক ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৩৫ মিনিটে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভূট্টা এবং একটি ট্রাক জব্দ করা হয়।এ সময় পিনাক রঞ্জন দাশ (২৬) ও মো. তালেবুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত পিনাক রঞ্জন দাশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে এবং তালেবুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।এদিকে, একই দিনে পৃথক অভিযানে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আব্দুর রহিম (৬৫), আনোয়ার হোসেন (৩৫) ও আক্তার হোসেন (২৪)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার চান্দেরগাঁও এলাকায়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চালবন্দ সীমান্তে ৯ টনের বেশি ভারতীয় পণ্য উদ্ধার, ট্রাকসহ আটক ২

আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬