ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা জুন/২০২৬ মাসের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা উন্নয়ন সমান কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভার সভাপতিত্ব করেন ।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উক্ত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। বিগত মাসে ১৯টি পরিদর্শন হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক / ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম চলামন আছে। এছাড়াও হাম-রুবেলার টিকাদান কর্মসুচী অব্যাহত রয়েছে। আগামী ২৮ জুন রোজ রবিবার সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর সবগুলি কাজ বাস্তবায়ন/চলমান রয়েছে। আগামী ৩০ জুন/২০২৬ তারিখের মধ্যে কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে সকল উপজেলা প্রকৌশলীগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।খাদ্য বিভাগের কর্মকর্তা বলেন, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫ টি দোকানের মাধ্যমে ৩৩ টি ওয়ার্ডে সরকারি ছুটিদিন ব্যতীত বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। উল্লেখ্য যে, ওএমএস এর আওতায় ময়মনসিংহ মহানগরীতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে আটা ভোক্তাদের মাঝে বিক্রয় হচ্ছে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬