ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

পাংশায় সংঘর্ষে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মো. তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি-জমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বুধবার (২৪ জুন) পাংশা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুন সংঘর্ষে গুরুতর আহত জামিন বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিরোধটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরও তীব্র আকার ধারণ করলে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
জামিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ লোকজন হামলাকারীদের কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের পর থেকে দড়ি বাংলাট, বড় বাংলাট ও পারকুল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে যাওয়ায় গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাংশায় সংঘর্ষে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬