ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন এ ১৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর মা।উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিজে চলাফেরা করতে পারে না এবং অধিকাংশ সময় ঘরের খাটে শুয়ে থাকে। তিনি দৈনিক মজুরির শ্রমিক হিসেবে এবং তার স্বামী ভ্যানচালক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তারা সকালে কর্মস্থলে চলে গেলে বাড়িতে প্রতিবন্ধী মেয়েটি একাই ছিল।গত ২৬ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১১টার প্রতিবন্ধী মেয়েটির দিকে ভাইয়ের শ্বশুর আব্দুর রশিদ গাজী (৬০) তাদের বাড়িতে প্রবেশ করেন। তিনি প্রথমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যর্থ হলে পরে শয়নকক্ষে খাটের ওপর জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, ভয়ভীতির কারণে ভুক্তভোগী দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে গত ২৬ জুন অভিযুক্ত ব্যক্তি পুনরায় তাদের বাড়িতে এলে মেয়েটি আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা রামপাল থানায় এজাহার দায়ের করেন।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ বলেন, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিমূলক বক্তব্যের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬