ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি ময়মনসিংহ জেলা প্রশাসক
- আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাঁচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।আজ ২৭জুন শনিবার ময়মনসিংহ নগরীর কাঁচিজুলি এলাকায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোঁপঝাড় পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।জেলা প্রশাসন থেকে এক বার্তায় জানানো হয়, ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় হাতিয়ার।























