ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে রামপালে মোবাইল কোর্ট, জরিমানা ও দোকান সিলগালা:১২ শিক্ষার্থী অসুস্থ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণের সম্মতিক্রমে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) উপজেলার রাজানগর ইউনিয়ন এর বড় দুর্গাপুর এলাকায় মঞ্জু বালা মণ্ডলের মালিকানাধীন অপূর্ব টিস্টল নামের দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী দোকানটি থেকে কেনা অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে স্থানীয় জনগণের সম্মতিক্রমে দোকানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।বর্তমানে অসুস্থ ১২ জন শিক্ষার্থী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে জরুরি চিকিৎসাধীন রয়েছে তারা।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌস বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, অভিভাবক ও সাধারণ জনগণকে শিশুদের জন্য অনুমোদিত ও নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে রামপালে মোবাইল কোর্ট, জরিমানা ও দোকান সিলগালা:১২ শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬