ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ বিতরণ এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সোমবার পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ প্রদান এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম এবং ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্পসুদে সাড়ে ৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন। একই সঙ্গে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান

আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬