নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, বিপুল অবৈধ জাল ও ৪ নৌকা জব্দ
- আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন( বিএফডিসি) কাপ্তাই উপ শাখা এবং নৌ পুলিশের অভিযানে অবৈধ ভাবে মাছ শিকারের সময় ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪ টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।সোমবার ( ৬ জুলাই) দিবাগত রাত ১২ টা হতে দুপুর ১২টা পযন্ত কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া,হাজাছড়া এবং রাঙামাটি সদর উপজেলার গবঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। এসময় তিনি জানান কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্য রাত হতে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে মাছ শিকার করে থাকেন। তাই সোমবার ( ৬ জুলাই) দিবাগত রাত ১২ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কাপ্তাই লেকের বিভিন্ন অংশে আমরা নৌ পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল ও ৪ টি কাঠের নৌকা জব্দ করি।






















