সংবাদ শিরোনাম ::
বিলাইছড়িতে পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ: সুদৃঢ় হচ্ছে সম্প্রীতি ও আস্থা।
চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেলা বিলাইছড়ি উপজেলায় ০৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ২৯ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে তাংখুইতাং আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় মাইন্দাছড়া পাড়ায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পাহাড়ি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ২৯ বীরের একজন উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় খেলোয়ারদের মাঝে ০১টি ফুটবল ও ১১টি জার্সি বিতরণ করা হয়েছে। এই ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি জনগণের সাথে সেনাবাহিনীর পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে
বিলাইছড়ি রাঙামাটি শান্তি_সম্প্রীতি_উন্নয়ন।
























