ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কালুখালীতে আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনায় পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদারের নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই মামলায় দেলোয়ার সরদার সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৯ জন কে আসামী করা হয়েছে।বুধবার (৮ জুলাই) কালুখালী থানায় মোঃ ফারুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।তিনি কালুখালী উপজেলার মোহনপুর এলাকার মো: চৌধুরী মিয়ার ছেলে।এজাহারে উল্লেখ্য করা হয় বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে সোনাপুর মোড়ে নিরব বাবুর (বাদীর ভাই) সাথে ব্যাটারি চালিত অটো রিক্সায় যাত্রী উঠানো নিয়ে আসামীদের কথা-কাটাকাটি হয়।এসময় আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে নিরব বাবুকে মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। এজাহারে আরও উল্লেখ করা হয় মামলার ১ নং আসামী (দেলোয়ার সরদার) চিহ্ন অস্ত্রধারী ক্যাডার চাঁদাবাজ।এজাহার ভুক্ত আসামীরা হলেন, পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার (৪৩), পাংশা সরদার বাস স্ট্যান্ড এলাকার কায়েম বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস (৩০), পাংশা পৌর সভার গুদিবাড়ি এলাকার মাজেদ মিয়ার ছেলে জার্মান (৩০), একই এলাকার মৃত আলীর ছেলে জিয়া (৩৫), পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার শাজাহানের ছেলে হেলাল (৩২), একই এলাকার সালামের ছেলে আরিফ (৩১), আব্দুল কুদ্দুসের ছেলে রাজু বিশ্বাস (৩০), আইনদ্দিন বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস (৩০), মৃত বিশের ছেলে শফি (৪০), মৃত ছেক শেখ এর ছেলে নাসির শেখ (৩২)।পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার বলেন, ঘটনার সময় আমি পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকায় ছিলাম। অথচ আমাকে কালুখালীর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকার মারামারির ঘটনায় আমাকে ১ নং আসামী করা হয়েছে। এই মামলায় আমাকে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামী করা হয়েছে।তিনি আরও বলেন, মামলা এজাহারে আমাকে চিহ্নিত অস্ত্রধারী ক্যাডার ও চাঁদাবাজ উল্লেখ করা হয়েছে।আমি পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে ছোট থেকেই জড়িত। আমার বাবা (আব্দুল আজিজ সরদার) পাংশা পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজীবন বিএনপির রাজনীতি করে গেছেন। তিনি পাংশা পৌরসভার প্রথম মেয়র ছিলেন। তার হাত ধরে আমার রাজনীতিতে আসা।আমি পাংশা বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। আমি আমার বাবার মত সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে রাজনীতি করি। পাংসার একটা মানুষ বলতে পারবে না আমি সন্ত্রাসী অথবা চাঁদাবাজি করেছি। আমি চাই প্রশাসন সঠিক ভাবে তদন্ত করবে এবং এই মামলা থেকে আমাকে অব্যাহতি দিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

আপডেট সময় : ০১:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬