পাংশায় ২ কেজি গাঁজা, ৫ পিস ইয়াবা ও ৪টি তাজা কার্তুজসহ আটক ২
- আপডেট সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

মো: তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া এলাকায় পলাতক আসামি কামরুজ্জামান ওরফে কামুর বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেন।এ সময় মো. আলমগীর হোসেন (৩৯), পিতা: মো. হানিফ হোসেন, গ্রাম: বহরের, থানা: কালুখালী এবং ঠান্ডু ওরফে সান্টু মন্ডল (৩৬), পিতা: গনি মন্ডল, গ্রাম: বাস্তখোলা, থানা: কালুখালী, জেলা: রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেন বাদী হয়ে পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এবং অপরটি অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় রুজু করা হয়েছে।গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পাংশা থানা পুলিশ।





















