ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা  – আটক ৩ 

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 
  • আপডেট সময় : ০১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ( পদ স্থগিত ) জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময়   একটি চাপাতি উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে  জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের কয়েক জন । তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কিশোরগঞ্জ  শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের    সহকারী সার্জন , ইমারজেন্সি মেডিকেল অফিসার  ডাক্তার  আনন্দ বসাক  বলেন রাত আনুমানিক সারে ১১টায় জরুরি বিভাগে আনার পরে তাকে (জাহেদুল আলম জাহাঙ্গীরকে) আমরা মৃত অবস্থায় পাই  এবং আহত  হাদিস মিয়া (৩৮)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,এ ঘটনায়  বরগুনা জেলার বামনা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে মোঃ হেলাল (২৫) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার  দুধরাজপুর এলাকার মোঃ নুর হোসেনের ছেলে মোঃ মহিউদ্দিন (৩২) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে শাকিল হোসেন ওরফে শাহীন (২৫) কে আটক করা হয়েছে।কিশোরগঞ্জের  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান এই তিন জনই কিশোরগঞ্জের স্থানীয় নয়, এদেরকে ঢাকা থেকে  হায়ার করে আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ  প্রক্রিয়া  চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা  – আটক ৩ 

আপডেট সময় : ০১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬