ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

বাগেরহাটে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,(বাগেরহাট)
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,(বাগেরহাট)

বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গড়ে ওঠা বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় তিনি বিভিন্ন বাগান পরিদর্শন করেন। এ সময় বনায়ন প্রকল্পের আওতাধীন গাছের পরিচর্যা, সামাজিক বনায়নের সার্বিক কার্যক্রম এবং বন সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের নেওয়া উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি টেকসই পরিবেশ নিশ্চিত করতে সামাজিক বনায়ন কার্যক্রম আরও জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।বন বিভাগ সূত্রে জানা যায়, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের অধীনে কচুয়া উপজেলার রাধাবল্লভ ইউনিয়নের নিমাই সেবাশ্রম থেকে বাধাল বাজার পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটারজুড়ে স্ট্রিপ বাগান বাস্তবায়ন করছে ষাটগম্বুজ এসএফ এনটিসি। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্পে প্রায় ৩০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেহগনি, কড়ই, শীলকড়ই, বাবলা, গামার, জারুল, জলপাই, আমড়া, কাঁঠাল, নিম, আমলকি, বহেরা, হরিতকিসহ বিভিন্ন ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষ।এ ছাড়া কচুয়া উপজেলার মালিপাটন এলাকার বিষখালী নদীর উপকূলীয় চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নের ব্লক ও স্ট্রিপ বাগানও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি বাগানগুলোর অগ্রগতি, চারার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের সবুজ বিপ্লব সফল করতে স্থানীয় জনগণকে আরও বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।”এ সময় উপস্থিত ছিলেন উপবন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) শাহিন কবির, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বন বিভাগ আরও জানায়, ২০২৫-২৬ অর্থবছরের চলমান কর্মসূচির আওতায় কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গড়ে তোলা এসব সামাজিক বনায়নের মেয়াদ শেষে কাঠ ও অন্যান্য বনজ সম্পদ বিক্রির লভ্যাংশের একটি উল্লেখযোগ্য অংশ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬