ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

কালুখালীর পোল্ট্রি ফার্মে থেকে যুবকের মরদেহ

অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি ফার্ম থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পোল্ট্রির খাবার ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত জসিম শেখ একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে এসে তিনি খামারের ভেতরে ফিডের বস্তার নিচে জসিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করে জসিম। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জসিম শেখ মাদকাসক্ত ছিলেন এবং প্রাথমিক তথ্য অনুযায়ী সে চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালীর পোল্ট্রি ফার্মে থেকে যুবকের মরদেহ

আপডেট সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬