ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির নিখোজ বিএনপি নেতার মরদেহ নদী থেকে উদ্ধার

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় একটি বাজারে মালামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ওই বিএনপি নেতার সন্ধান না মিললেও মালামাল বোঝাই করা অবস্থায় কাপ্তাই হ্রদে তাঁর নৌকাটি পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের গর্জনটিলা থেকে নৌকাটি উদ্ধার করা হয়।নিখোঁজ ওই বিএনপির নেতার নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। নৌকা নিয়ে স্থানীয় বিভিন্ন বাজারে গিয়ে তিনি মুদি মালামাল বিক্রি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, অসবধানতাবশত হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন ওই বিএনপি নেতা।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।মো. মাসুদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন। তিনি বলেন, বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ​‘গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।’কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন,আজ সোমবার বিকালে বনবিভাগের ঘাট ভরাভর ভাসমান অবস্থায় পাওয়া গেলে অনুসন্ধান দেন সে এলাকাবাসীরা পরে তার স্বজনরা এসে মোঃ মাসুদকে নিয়ে যান বলে খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাঙ্গামাটির নিখোজ বিএনপি নেতার মরদেহ নদী থেকে উদ্ধার

আপডেট সময় : ০১:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬