ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক-সাইবার অপরাধ ও যানজট নিয়ে কঠোর সিদ্ধান্ত

শেখ মাসুম বিল্লাহ,রামপাল, বাগেরহাট
  • আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল, বাগেরহাট

সুন্দরবন সংলগ্ন শিল্প ও পর্যটন উপজেলা রামপালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভায় জানানো হয়, গত মাসের তুলনায় এ মাসে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। তবে কয়েকটি বিষয়ে এখনও নজরদারি প্রয়োজন।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ,উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা সহ উপজেলার কর্মরত কর্মকর্তাগণ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপির প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
মাদক নির্মূল: ফয়লা বাজার, বাইনতলা ও কলেজ মোড় এলাকায় ইয়াবা-গাঁজার আড্ডা বন্ধে পুলিশি অভিযান ও স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধি।
সড়ক নিরাপত্তা: খুলনা-মোংলা মহাসড়কের রামপাল বাজার অংশে অবৈধ অটো-ভ্যান পার্কিং উচ্ছেদ এবং স্কুল ছুটির সময় অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ।
নদী ও বন: পশুর নদী ও সুন্দরবন লাগোয়া এলাকায় চোরাই কাঠ ও বন্যপ্রাণী পাচার রোধে থানা পুলিশ, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ টহল জোরদার।
সাইবার ক্রাইম: বিকাশ-নগদ প্রতারণা ও ফেসবুকে নারী হয়রানি রোধে সচেতনতা সভা এবং তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া।সভাপতির বক্তব্যে ইউএনও মিস তামান্না ফেরদৌসী বলেন, একটি নিরাপদ ও মাদকমুক্ত রামপাল গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক-সাইবার অপরাধ ও যানজট নিয়ে কঠোর সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬