ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬