কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শহরের কালিবাড়ি মোড় এলাকায় নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।মানববন্ধন শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজন, লিগ্যাল এইড সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম কাজল, অ্যাডভোকেট সুমন ঘোষ, অ্যাডভোকেট জোবায়ের আলম এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও শিক্ষক নেতা মাজহারুল আলম ভূঞা প্রমুখ।























