স্বাস্থ্য মন্ত্রীর মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন।
- আপডেট সময় : ০৪:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান,মোরেলগঞ্জ প্রতিনিধি
আজ শনিবার ২৫/০৭/২০২৬ বেলা ১১ টা নাগাদ এক আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।এ সময় তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশ্ববর্তী ক্লিনিক পরিদর্শন করেন।স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।সাধারণের উদ্যেশ্যে বলেন পরিপূর্ণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে সকলকে আন্তরিক থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিক দের সাথে সৌজন্য সাক্ষাতে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী এখানে স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধি করা হবে এবং অতি শীঘ্রই ৫০ শয্যাকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন , উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব হাবিবুল্লাহ সহ প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।এ ছাড়াও স্থানীয় বি এন পির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথে মন্ত্রী সোজন্য সাক্ষাত শেষে শরনখোলার উদ্দেশ্য চলে যান।























