ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ 

কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শহরের কালিবাড়ি মোড় এলাকায়  নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ নেয়। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে   জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।মানববন্ধন শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজন, লিগ্যাল এইড সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম কাজল,  অ্যাডভোকেট সুমন ঘোষ,  অ্যাডভোকেট জোবায়ের আলম এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও শিক্ষক নেতা মাজহারুল আলম ভূঞা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬